বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ৬নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও আলোচনা সভা


প্রকাশিত: ০৮:৩৩ ৫ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ৬নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে শুরু হয়ে কলাপট্টি ও হাটখোলা এলাকায় লিফলেট বিতরণ শেষে এ করিম আইডিয়াল স্কুলের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল, হালিম মৃধা ও জহিরুল ইসলাম লিটু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু ও নুরুল ইসলাম পনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান রাঙ্গু। এ সময় ওয়ার্ড বিএনপির অনুপ চিশতি, কামাল সরদার, মো. শাহিন কলি, রফিকুল ইসলাম বাচ্চু, সুমি বেগম, হনুফা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আজকের প্রধান চ্যালেঞ্জ। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
এমএনবিডি/আমিন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



