ফ্লোটিলা নৌবহর আটকের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ


প্রকাশিত: ০৫:১২ ৩ অক্টোবর ২০২৫
গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তাকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক এবং এতে থাকা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ মিছিল শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও নগরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় হাজারো মুসুল্লি মিছিলে অংশ নেন।
জানা গেছে, গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। কিন্তু গাজার উপকূলের কাছাকাছি পৌঁছালে ইসরায়েলের নৌবাহিনী একটি ছাড়া সবগুলো নৌযান আটক করে। এরপর নৌযান, ক্রু ও মানবাধিকার কর্মীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদ শুরু হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কোনো গুরুত্ব দিচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজ বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




