• মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগর যেতে হবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন

বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগর যেতে হবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১২ ৩ অক্টোবর ২০২৫

মতলবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোন মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের জন্য বড় ক্ষতি হবে এবং তিনি সতর্ক করেছেন, “আমি, আপনি কেউই ভালো থাকবো না।”

ড. জালাল উদ্দিন এই মন্তব্য করেন বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বেগমপুরে যুবদল নেতা ইব্রাহিম প্রধানের বাড়িতে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতার সময়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ইডেন মহিলা কলেজের ছাত্রী আনিকা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, বিএনপি নেতা নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, যুবদল নেতা ইব্রাহিম প্রধান, যুবদল নেতা ইফাদ বিন ছাত্তার, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, যুবদল নেতা রতন প্রধান প্রমুখ।

সভায় প্রধান বক্তারা দেশ ও দেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও ক্ষমতার অব্যবস্থাপনার জন্য বিএনপিকে ক্ষমতায় আনার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। এ কর্মসূচি ঘরে ঘরে জনে জনে পৌঁছে জনমত গঠন ও সমর্থন বৃদ্ধির জন্য আয়োজিত হয়।

বিজ্ঞাপন