বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, উত্তপ্ত এনসিপির নেতা-কর্মীরা


প্রকাশিত: ০৫:৩৪ ২ অক্টোবর ২০২৫
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা-কর্মীর দুর্ব্যবহারের ঘটনায় সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে আখতার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছিলেন এনসিপির কিছু নেতা-কর্মী। হঠাৎ করেই তারা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে সাংবাদিকদের বক্তব্য শোনায় সমস্যা হলে তাদের শান্ত হওয়ার অনুরোধ করা হয়। কিন্তু এনসিপির কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।
ঘটনার পর এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ‘দুঃখজনক ও নিন্দনীয়’। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দলটি।
এর আগে যুক্তরাষ্ট্র সফরের সময় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন এবং নয় দিনের সফর শেষে আজ সকালে দেশে ফেরেন। তাঁর সফরসঙ্গী ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা।
সংবাদ সম্মেলন বর্জনের মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা ক্ষুব্ধ হয়ে সরে যাচ্ছেন। এ সময় এনসিপির কয়েকজন নেতা তাঁদের অনুরোধ করেন না যেতে। তবে সাংবাদিকেরা অনড় থেকে মন্তব্য করেন—“এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হইছে, আপনারা মিছিল করেন।”
সাংবাদিকদের এমন অবস্থানের পর এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন কার্যত ভেস্তে যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




