ভোলায় জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরে তীব্র প্রতিবাদ


প্রকাশিত: ১১:১৮ ১ অক্টোবর ২০২৫
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—এমন খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা জামায়াতের আমির মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সংবাদকে সম্পূর্ণ “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ৩০ সেপ্টেম্বর তারিখে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরটিতে দাবি করা হয়েছে—ভোলার ৪৫ জন জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। অথচ বাস্তবে এর কোনো সত্যতা নেই। তারা স্পষ্টভাবে জানান, এ ধরনের খবর জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র।
জামায়াত নেতারা বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমাদের নেতাকর্মীরা ইসলামি আদর্শে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সাংগঠনিকভাবে সুসংগঠিত। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সবাই নিয়মিতভাবে দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন। ভোলায় কোনো নেতাকর্মী বিএনপিতে যোগ দেননি।”
প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ভুয়া সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জামায়াতের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, দায়িত্বশীল গণমাধ্যম কখনো যাচাই-বাছাই ছাড়া এমন ভ্রান্ত সংবাদ প্রকাশ করতে পারে না। সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সাংবাদিকতার নীতি মেনে সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশ করা জরুরি।
বিবৃতির শেষাংশে জেলা জামায়াত স্পষ্ট করে জানায়, ভবিষ্যতে সংগঠন সম্পর্কে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তারা আইনগত ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



