হেফাজত কি এবার বিএনপির হাত ধরবে? বাবুনগরীর বক্তব্যে চমক


প্রকাশিত: ০৩:৫৪ ২২ সেপ্টেম্বর ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামকে কাছে টানতে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। সংশ্লিষ্টদের মতে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতা এগোলেও হেফাজতের বর্তমান অবস্থান বিএনপির জন্য সহায়ক হয়ে উঠছে।
জানা গেছে, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি—এই পাঁচটি কওমি মাদ্রাসাভিত্তিক দল ইতিমধ্যে অভিন্ন কর্মসূচি পালন করছে। তবে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে নিয়ে ধারাবাহিকভাবে নেতিবাচক মন্তব্য করছেন, যা নির্বাচনী অঙ্কে বিএনপির পক্ষে যাচ্ছে।
গত কয়েক মাসে বাবুনগরী প্রকাশ্যে বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ‘সহিহ ইসলামী দল নয়’; বরং তারা প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর মতাদর্শে বিশ্বাসী, যা ইসলামের প্রকৃত শিক্ষা নয়। তাঁর দাবি, জামায়াত ‘মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম কায়েম করতে চায়’। এ অবস্থান থেকেই তিনি একাধিকবার কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোকে জামায়াতের সঙ্গে জোট না গড়ার আহ্বান জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ কয়েকজন শীর্ষ নেতা সম্প্রতি একাধিকবার বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ঢাকার জাতীয় জাদুঘরে আয়োজিত এক সম্মেলনে বিএনপি নেতারা হেফাজতের প্রয়াত চার শীর্ষ নেতার অবদান স্মরণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ছিল বিএনপির পক্ষ থেকে হেফাজতের প্রতি ‘রাজনৈতিক বার্তা’।
অন্যদিকে, জামায়াতে ইসলামী হেফাজতের আমিরের বক্তব্যকে তাঁর ব্যক্তিগত মতামত বলে দাবি করছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “হেফাজতের আমির একজন বুজুর্গ আলেম। ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করার মতো বক্তব্য তাঁর পক্ষ থেকে কাম্য নয়।”
তবে বাস্তবতায় দেখা যাচ্ছে, হেফাজতের জামায়াতবিরোধী অবস্থান বিএনপির জন্য কৌশলগত সুযোগ তৈরি করছে। বিশেষ করে যখন জামায়াতসহ সাতটি দল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক ভোটপ্রক্রিয়া নিয়ে একযোগে আন্দোলন করছে, তখন বাবুনগরীর নেতৃত্বাধীন অবস্থান বিএনপিকে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ‘ভোটব্যাংক’ ঘিরে বাড়তি সুবিধা দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




