"যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন" — কড়া বার্তায় মির্জা ফখরুল


প্রকাশিত: ০৫:১২ ২০ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।” শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এমন কড়া সতর্কবার্তা দেন তিনি।
সম্মেলনে ফখরুল বলেন, “দলে নেতৃত্ব গঠনে ব্যক্তিপূজা বা ব্যক্তিনির্ভর রাজনীতি কখনোই বিএনপির আদর্শ ছিল না। নিজেদের প্রতিষ্ঠা করতে হলে নেতাকর্মীদের ত্যাগ ও আদর্শকেই গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন,“আজকের সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি ১৫ বছর পর নেতাকর্মীদের আত্মত্যাগের ফসল। এই সুযোগ কাজে লাগিয়ে দলকে আরও শক্তিশালী করতে হবে।”
বিএনপির ইতিহাস স্মরণ করে মহাসচিব বলেন, “বিএনপি হঠাৎ করে গড়ে ওঠা কোনো দল নয়। এটি দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল। অনেক ষড়যন্ত্র, অপপ্রচার ও হামলার মুখেও বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। এমনকি একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এবং নতুন গঠিত দলগুলোও এখন বিএনপিকে নিয়ে কথা বলে।”
তিনি আরও দাবি করেন, “দেশে এখনো যা কিছু ভালো আছে, তার সবই বিএনপির সময়ের অবদান।” একপর্যায়ে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, “বিএনপিকে ভেঙে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। বিএনপি এক ফিনিক্স পাখির মতো—বারবার ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে।”
মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট হয়, দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নে তিনি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে বরদাশত করতে চান না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




