ডাকসু ভোটে আলোচনায় গণরুম ইস্যু


প্রকাশিত: ০১:৩৬ ২ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনের প্রচারের শুরু থেকেই একটি প্রশ্ন ছাত্রদলকে বারবার শুনতে হচ্ছে—তারা ক্ষমতায় এলে বিশ্ববিদ্যালয়ে আবারও কি গণরুম–গেস্টরুম সংস্কৃতি ফিরে আসবে? এই প্রশ্নের জবাব নির্বাচনী ইশতেহারের প্রথম দফাতেই স্পষ্ট করেছে সংগঠনটি। ছাত্রদল বলছে, তারা গণরুম–গেস্টরুম, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন-পীড়নের মতো চর্চা চিরতরে বন্ধ করতে বদ্ধপরিকর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে ছাত্রদলের প্রার্থীরাও শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন যে, অতীতের মতো সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনের সংস্কৃতি আর ফিরবে না। তবে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী সংগঠন প্রচার চালাচ্ছে, ছাত্রদল নির্বাচিত হলে ক্যাম্পাসে আবারও সেই সংস্কৃতি জেগে উঠতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন–সংকট থেকেই জন্ম নেয় গণরুমের প্রথা। যেখানে একটি কক্ষে গাদাগাদি করে থাকতে হতো অনেক শিক্ষার্থীকে। অন্যদিকে গেস্টরুম সংস্কৃতিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের গালিগালাজ, মানসিক ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হতো। দীর্ঘ সময় ধরে যে দল ক্ষমতায় ছিল, সেই দলের ছাত্রসংগঠনের নেতারাই সাধারণত এই নির্যাতনে জড়িত থাকত।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর এই সংস্কৃতির অবসান ঘটে। এখন শিক্ষার্থীদের প্রত্যাশা—মানবাধিকার লঙ্ঘনের সেই প্রথা আর যেন কখনো ফিরে না আসে।
প্যানেল ঘোষণার আগে পিছিয়ে থাকলেও ঘোষণার পর সক্রিয়তায় গতি পেয়েছে ছাত্রদল। ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে তাদের প্যানেল জয়ী হয়েছিল। এবারের নির্বাচনে তারা সেই সময়ের পুনরাবৃত্তির আশা করছে।
প্রচারে শিক্ষার্থীদের পারিবারিক রাজনৈতিক পরিচয়, আঞ্চলিক ভোট, নারী শিক্ষার্থীদের সমর্থন ও জগন্নাথ হলের ভোটকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছে সংগঠনটি। ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান কুমিল্লার হওয়ায় সেই অঞ্চলের শিক্ষার্থীদের সমর্থন আশা করছেন। জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম খুলনার হওয়ায় খুলনা বিভাগের শিক্ষার্থীদের ভোট তাঁর ভরসা।
এই নির্বাচনে নারী ভোটারের সংখ্যা প্রায় ১৯ হাজার, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। ছাত্রদল তাদের ইশতেহারে নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানি প্রতিরোধ, পোশাকের স্বাধীনতা ও ‘সান্ধ্য আইন’ বিলোপের প্রতিশ্রুতি দিয়েছে।
জগন্নাথ হলে ২ হাজার ২২২ জন ভোটার রয়েছেন, যা মোট ভোটের প্রায় ৬ শতাংশ। ছাত্রদলের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় এই হলের শিক্ষার্থী। তাই এখানে ভালো ফল আশা করছে তারা।
ডাকসুর পাশাপাশি ১৮টি হলে ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে, যার মধ্যে ১৪টি হলে পূর্ণাঙ্গ প্যানেল। নিজেদের মূল্যায়নে সংগঠনটি মনে করছে, কয়েকটি হলে তাদের প্রার্থীরা এগিয়ে আছেন। তবে কোথাও কোথাও প্রার্থীদের পরিচিতি ও ঐক্যের অভাব নিয়ে শিক্ষার্থীরা সংশয় প্রকাশ করেছেন।
অপপ্রচার মোকাবিলায় ছাত্রদলের নেতারা আত্মবিশ্বাসী। জিএস প্রার্থী শেখ তানভীর বারী বলেন, “আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। তবে আমরা মনে করি, এবারের ডাকসুতে নব্বইয়ের পুনরাবৃত্তি হবে। ছাত্রদল সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ম্যান্ডেট পাবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



