জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ


প্রকাশিত: ০৯:০১ ৩০ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ঘটনা ঘটে।
প্রতক্ষ দর্শীরা জানান, বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ এবং পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট পর গণঅধিকার পরিষদের নেতারা কর্মীদের সরিয়ে নেন। এরপর হঠাৎ কয়েকজন পেছন দিক থেকে এসে জাপা কার্যালয়ে ইটপাটকেল ছোড়েন। পরে তারা ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেন। বাইরে বের করে চেয়ার-টেবিলেও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। পাশাপাশি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
এর আগে বিকেলে গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে তারা পল্টন, প্রেসক্লাব, মৎস্যভবন, কাকরাইল হয়ে বিজয়নগরের দিকে মিছিল বের করেন।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




