তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিলেন নীলা ইস্রাফিল


প্রকাশিত: ০১:৫০ ১০ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ব্যক্তিগত ও আইনি গুরুতর অভিযোগ তুলে ‘গোপন ভিডিও’ সোশ্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এ হুমকি দেন।
নীলা বলেন, “আমি বারবার বলছি, যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনা প্রকাশ করা না হয়, তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হবো।”
তিনি আরও সতর্ক করে বলেন, যারা তাকে নিয়ে ‘মিথ্যা প্রচারণা’ চালাচ্ছে, তারা থামানো না হলে নেপালে অবস্থানকালে তুষারের পাঠানো নগ্ন ভিডিও ও অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন।
এর আগে, ফেসবুকে এক পোস্টে নীলা অভিযোগ করেন— ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে ‘স্বামীর নামের স্থানে’ সারোয়ার তুষারের নাম বসানো হয়। নীলা একে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন।
পোস্টে তিনি রোগীর ভর্তি ফরমের একটি কপি শেয়ার করে লেখেন, “ওই দিন আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার নাম, পরিচয় বা জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তখন আমার হাতে ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি।”
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথিতে মিথ্যা তথ্য প্রদান ও তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।
নীলার ভাষ্য অনুযায়ী, তার অনুমতি ছাড়া ব্যক্তিগত পরিচয় পরিবর্তন করা শুধু সামাজিক মর্যাদায় আঘাত নয়, বরং এটি মানবাধিকার লঙ্ঘন। তিনি জাতিসংঘ মানবাধিকার ঘোষণার (UDHR) ৩, ৫, ১২ ও ২২ নম্বর ধারা উদ্ধৃত করে জানান, এ ঘটনায় তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নীলা অবিলম্বে তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও সঠিক তথ্য পুনঃস্থাপনের দাবি জানান। তার মতে, “এটা শুধু আমার লড়াই নয়, বরং প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা ও অধিকারের জন্য লড়াই।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




