দলে দলে শাহবাগে সমাবেশে যোগ দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা


প্রকাশিত: ০১:০৩ ৩ আগস্ট ২০২৫
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করছে বিএনপির ছাত্র সংগঠন—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেছেন।
খণ্ড খণ্ড মিছিল, জাতীয় ও দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে তাদের উপস্থিতিতে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, “আজকের এই সমাবেশ হবে ছাত্রদলের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে দেশে গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত। সেই অন্ধকার সময়ে তরুণ প্রজন্ম জীবনবাজি রেখে স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকের সমাবেশ সেই সাহসী তরুণদের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন।”
নাছির আশা প্রকাশ করেন, এই সমাবেশে লাখো নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেবেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল




