কক্সবাজারে এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’!


প্রকাশিত: ০২:৫৯ ৫ মে ২০২৫
কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় ‘আল্লাওয়ালা’ নামক একটি হ্যাচারিতে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে আলী আকবর (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আলী আকবর কুলিয়াপাড়ার বাসিন্দা। রোববার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় উত্তেজিত জনতা ওই হ্যাচারির মালিকের ছেলে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কক্সবাজার জেলা সংগঠক রাইয়ান কাশেমকে মারধর করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এবি পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের পুত্র। স্থানীয়দের মারধর থেকে বাঁচতে রাইয়ান হ্যাচারির পানিতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে উত্তেজিত জনতা পানিতে নেমেই তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাইয়ানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতের পরিবারের দাবি, “মাছ চুরির অপবাদে আলী আকবরকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।”
তবে ভিন্ন দাবি এনসিপি নেতা রাইয়ান কাশেমের। হামলার আগে গণমাধ্যমে তিনি জানান, “আলী আকবরকে তাদের হ্যাচারিতে চুরির সময় হাতেনাতে ধরে নিরাপত্তাকর্মীরা। পরে তিনি প্রহরীদের উপর আক্রমণ করেন। আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করলে গুরুতর আহত হন আলী আকবর এবং পরে মারা যান।”
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হ্যাচারি থেকে আলী আকবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হোসাইন ও মিজান নামে দুইজনকে আটক করা হয়েছে।”
ওসি আরও বলেন, “রাইয়ান কাশেমকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




