অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান চায় ওয়ার্কার্স পার্টি


প্রকাশিত: ০৭:১৮ ২৬ মে ২০২৪
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কতৃক আয়োজিত ‘অভিন্ন নদীর পানি বণ্টন : প্রেক্ষিত পদ্মা ও তিস্তা’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেছেন, গঙ্গা চুক্তি শেষ পর্যায়ে, তিস্তা চুক্তি অধরাই রয়ে গেছে। আন্তর্জাতিক নদীগুলো নিয়ে বাংলাদেশের দুঃখের শেষ হচ্ছে না। এর মধ্যে উত্তর বাংলায় মেরুকরণ ঘটছে। আর দক্ষিণ বাংলায় উঠে আসছে লবণাক্ততা।
এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান করতে হবে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আন্তর্জাতিক নদীর পানির হিস্যা লাভের ন্যায্যতা নিয়ে মওলানা ভাসানীর ফারাক্কা মার্চের স্মৃতিচারণা করেন।
তিনি বলেন, সেদিন তাঁর ওই উদ্যোগ ও পরবর্তী সময়ে পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার বিশেষ করে কমরেড জ্যোতি বসুর ভূমিকায় গঙ্গার পানি চুক্তি সম্পাদন সম্ভব হলেও গঙ্গা চুক্তিতে যেভাবে পানির কথা ভাবা হয়েছিল তা কখনো পাওয়া যায়নি।
বরং ফারাক্কাসহ গঙ্গার উজানে পানি প্রত্যাহার করার ফলে বাংলাদেশের জন্য গঙ্গার পানিপ্রাপ্তি কার্যত অসম্ভব পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে ভারতের আন্ত নদী সংযোগ পরিকল্পনা এই বিপদকে আরো বাড়িয়ে তুলেছে। গঙ্গা চুক্তি শেষ হওয়ার আগেই পর্যালোচনার ভিত্তিতে ওই চুক্তির নবায়ণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
তিস্তা চুক্তি সম্পর্কে সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, সম্পাদিত হওয়ার আগেই তিস্তা ভূ-রাজনীতির দ্বৈরথের শিকারে পরিণত হয়েছে।
বাংলাদেশ তিস্তা চুক্তির জন্য অপেক্ষা করতে পারে না। তিস্তা চুক্তির পানি না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা ভারতের অর্থায়নের সাম্প্রতিক প্রস্তাব কার্যত ‘গরু মেরে জুতা দানের’ শামিল। তিনি আরো বলেন, কারো জন্য অপেক্ষা নয়, তিস্তার মানুষকে বাঁচাতে, উত্তর বাংলাকে বাঁচাতে, নিজস্ব অর্থায়নে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা পারের মানুষের অর্থ দিয়ে সেটা করা সম্ভব। এ জন্য তিস্তা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




