চীন সফরে আওয়ামী লীগের ৫০ নেতা


প্রকাশিত: ০৫:৫৬ ২৬ মে ২০২৪
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার (২৫ মে) তারা চীনের উদ্দেশে বিমানে ঢাকা ছাড়ে। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
সফরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের ওয়েব ও ডিজিটাল টিমের ৫০ জন সদস্য অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতারা সিপিসির প্রধান কার্যালয় পরিদর্শন, দলের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং কর্মশালায় অংশ নেবেন। ১২ দিনের এই সফর শেষে ৫ জুন তারা দেশে ফিরবেন।
প্রতিনিধি দলটির নেতা জানান, সফরকালে ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত চীনের ঝেজিয়াং প্রদেশে কর্মশালা ও মতবিনিময় সভায় অংশ নেবেন তারা। সেখানে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম ও রাজনৈতিক কাঠামো, দেশটির সরকার ও জনগণের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতি পরিচালনার পদ্ধতি বিষয়ে অবহিত হবেন। ১ জুন চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার পর ২ ও ৩ জুন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয় পরিদর্শনসহ পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ৪ জুন বেইজিং থেকে রওনা হয়ে ৫ জুন ঢাকায় ফিরে আসবে প্রতিনিধি দলটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



