পঞ্চগড় জামায়াতের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

শপথ অনুষ্ঠানে কাঁদলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক ইকবাল হোসাইনকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ ও টিম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ২য় বারের মতো জেলা আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে দেন নবনির্বাচিত জেলা আমির।
শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমির মাওলানা মো. ইকবাল হোসাইন বলেন, ‘শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ একই সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠন ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা করেন। এর আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে পঞ্চগড়ের রুকনেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





