গোপালপুর আওয়ামীলীগ সভাপতি আ. মোমেন গ্রেফতার, মিষ্টি বিতরণ।


প্রকাশিত: ০৮:৩১ ২ অক্টোবর ২০২৪
অভিযান চালিয়ে ২ অক্টোবর বুধবার ভোরে পৌর শহরের কলেজ রোডের বাসভবন থেকে, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক আলমনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন এবং মাদারজানী গ্রামের আওয়ামীলীগ নেতা লুৎফর রহমানকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ।

জানা যায়, মধুপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন বাদি হয়ে গত ৪ আগস্ট, দাঙ্গাহাঙ্গামার অভিযোগে অজ্ঞাতনামাসহ আনুমানিক ৪/৫ শত জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। এ মামলায় মধুপুরের ৬ জনকে এর আগে গ্রেফতার করা হয়। এবার গোপালপুর থেকে ২জন গ্রেফতার হলেন। পরে তাদের মধুপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে, টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট আদালতে চালান দেয়া হয়। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এঘটনায় বুধবার বিকালে, আলমনগর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের উদ্যোগে, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি আলমনগর বোর্ডঘর থেকে আলমনগর হাট পর্যন্ত প্রদক্ষিন করে। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সলিমুদ্দিন, সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমেল চৌধুরী, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হাসিবুল হাসান কনক, আলমনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নিজামুদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন ও কামরুল ইসলাম। বক্তারা তাদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে ফাঁসি দাবি করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




