পাল্টা অভ্যুত্থান ঘটালে আ.লীগের অস্তিত্ব থাকবে না: সারজিস আলম


প্রকাশিত: ০১:৪৯ ১৫ আগস্ট ২০২৪
ছাত্র জনতা গত সোমবার ৫ আগস্ট যে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, আওয়ামী লীগ আবার দেশে একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র অ্যান্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম।
বৃহস্পতিবার ১৫ আগস্ট বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে রেজিট্যান্স কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
সারজিস আলম বলেন, আমরা বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন করেছিলাম, ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে এরপর আর আমাদের রাজপথে নামার প্রয়োজন ছিল না। কিন্তু একটি কুচক্রী মহল ও ফ্যাসিজমের দোসররা এখনো চক্রান্ত করছে। বিভিন্ন অপচেষ্টা করে যে ফাইদাটি লুটার চেষ্টা করছে সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র-জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাইনা আমাদের রাস্তায় নামার মাধ্যমে আমাদের একজন ভাইবোনের চলাফেরায় বিন্দুমাত্র অসুবিধা হোক। কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায়, তখন আমাদের কষ্ট করে হলেও রাস্তায় নামতে হয়। কারণ দেশ যদি দিনশেষে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। সে জায়গা থেকে আমরা ছাত্র-জনতা আজকে আবার রাস্তায় নেমে এসেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার দফার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা রেজিস্ট্যান্স উইক কর্মসূচি দিয়েছি। এই জায়গা থেকে বিভিন্ন মহল থেকে আমাদের কাছে খবর আসছে তাদের কিছু দোসর শয়তানকে নিয়ে তারা একটি পাল্টা গণঅভ্যুত্থান ঘটাতে চায়৷ তারা যদি তাদের জায়গা থেকে কোনো নোংরা পরিকল্পনা করে, এগুলোকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র-জনতা এই রেজিস্ট্যান্স উইক কর্মসূচি দিয়েছি।
তিনি আরও বলেন, দেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা বিশ্বাস করি সেটি ছাত্র জনতার সরকার। আমরা আমাদের দাবির বিষয়ে তাদেরকে চাপে রাখবো। তো আমরা এটাও বিশ্বাস করি তাদের সে সদিচ্ছা রয়েছে। তারা আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নিবে। আমাদের এই সরকারের ওপর আস্থা আছে। আমরা বিশ্বাস করেই অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো করবে। কিন্তু তাদের মধ্যে যদি আমরা কোনো অবহেলা দেখি, তাহলে আমরা বলে দিচ্ছি, আমরা তাদেরকে যেমন ওই গদিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি৷ আমরা তাদেরকে সাবধান করে দিচ্ছি, আমরা জানি কোন কাজটা করতে কতটুকু সময় লাগে। ততটুকু সময়ের মধ্যে এই কাজটি অবশ্যই হতে হবে। তা না হলে ছাত্র-জনতা এই শাহবাগের মঞ্চ থেকে পুরো বাংলাদেশে আবার তাদের বিরুদ্ধেও কথা বলবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




