বিএসবি গ্লোবালের ‘প্রতারণা’ কানাডা পাঠানোর নামে দুইশ শিক্ষার্থীর ৩০ কোটি টাকা নিয়ে ‘উধাও’


প্রকাশিত: ১২:৫৯ ১৩ আগস্ট ২০২৪
কানাডায় পাঠানোর নামে দুই শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে ৩০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে বাশার। প্রতারণার শিকার শিক্ষার্থীরা সোমবার ১২ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা রাতে চেয়ারম্যান বাশারের স্ত্রী ও বিএসবি গ্লোবালের ভাইস-চেয়ারম্যান খন্দকার সেলিনা রওশন, জিএম আবু জাহিদ ও ক্যাশিয়ার মাহবুব হোসেনকে গুলশান থানা এলাকায় কর্তব্যরত সেনা কর্মকর্তাদের কাছে সোপর্দ করেন। একই সঙ্গে শিগগিরই তারা প্রতিষ্ঠানটিকে টাকা ফেরত দেওয়ার আলটিমেটাম দেন। মঙ্গলবারও ১৩ আগস্ট তারা বিএসবি কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও গুলশান থানায় যাবেন বলে জানা গেছে।
প্রতারণার শিকার ছাত্রদের প্রতিনিধি মেহেদী হাসান জানান, গত দুই বছর ধরে কানাডায় পাঠানোর কথা বলে টাকা জমা নিয়েছে বিএসবি গ্লোবাল। তারা কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা জমা নেয়। অনেকে তার পরিবারের সদস্যদের জন্যও টাকা জমা দিয়েছেন। কেউ ১২ লাখ, কেউ ১৫ লাখ টাকাও দিয়েছেন। তারা সবাই এখন বিপাকে পড়েছেন।
সেলিম রেজা নামে একজন ভুক্তভোগী মোর নিউজকে বলেন, ‘আমার স্ত্রীর জন্য ১২ লাখ টাকা জমা দিয়েছিলাম। গত বছর টাকা দিলেও তারা বিএসবি আমার স্ত্রীকে বিদেশে পাঠাতে পারেননি। আবার টাকা ফেরতও দিচ্ছেন না। এতদিন তারা উল্টো হুমকি দিয়ে আসছিলেন। বেশি কথা বললে ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের দিয়ে শায়েস্তা করার হুমকিও দিয়েছিলেন। এখন পরিস্থিতি পরিবর্তন হওয়ায় আমরা সবাই সাহস পেয়েছি। আশা করছি, প্রশাসনের হস্তক্ষেপে আমাদের টাকাগুলো ফেরত পাবো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




