গুলিবিদ্ধদের দেখতে ঢামেকে আইনজীবীরা, দিলেন আর্থিক সহায়তা

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৫:৩৭ ১২ আগস্ট ২০২৪
কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছেন মারিয়া রহমানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি দল। এ সময় তারা গুলিবিদ্ধ আহত ১৫ জনকে আর্থিক অনুদান দেন এবং তাদের খোঁজখবর নেন।
সোমবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে যান তারা এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। পরে ১৫ জনকে তারা আর্থিকভাবে অনুদান দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মারিয়া রহমান বলেন, বিবেকের তাড়না থেকে আমরা তাদেরকে অল্প কিছু সাহায্য করেছি। যারা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সুপ্রিম কোর্টের আইনজীবী শিল্পী বলেন, আমরা সবসময়ই পাশে ছিলাম, কিন্তু এখানে যে এতগুলো মানুষ এভাবে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে জানতে পেরে আইনজীবী মারিয়া রহমানের নেতৃত্বে তাদের দেখতে এসেছি। আমরা তাদের কিছু আর্থিক সহায়তা দিয়েছি। আমরা ছাত্র এবং সমন্বয়কদের উদ্দেশ্যে একটি কথা বলি, এখানে যারা গুলিবিদ্ধ আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের বিষয়গুলো যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী মারিসা রহমান বলেন, আমি আমার বোন আইনজীবী মারিয়া রহমান ও সহকর্মীদের উদ্যোগে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে এসেছি। আমরা দেখেছি বাংলাদেশের ওপর দিয়ে কী একটা বিপদ বয়ে গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




