কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. সোহান মিয়া

প্রকাশিত: ০৩:২১ ১২ আগস্ট ২০২৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য প্রফেসর ড. সোহান মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট তারা পদত্যাগপত্র প্রেরণ করেন।
উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।’
প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেন।
অপরদিকে উপ-উপাচার্য প্রফেসর ড. সোহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




