আমরা বিচারকার্য চালু করবো যতদ্রুত সম্ভব : আসিফ নজরুল


প্রকাশিত: ০১:১৩ ১০ আগস্ট ২০২৪
অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সবার সঙ্গে আলাপ করে যতদ্রুত সম্ভব আমরা বিচারকার্য চালু করবো।
শনিবার (১ও আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উচ্চ আদালতে বিচারকার্য বন্ধ আছে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এ কারণে অফিসে এসেছি। সবার সঙ্গে আলাপ করে যতদ্রুত সম্ভব আমরা বিচারকার্য চালু করবো।
প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্টে শিক্ষার্থীদের ঢল
আসিফ নজরুল বলেন, আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আইনগত সংস্কার করে, উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করা দরকার সেটা করতে সর্বাত্মক চেষ্টা করবো। আমি এই অবস্থানে এসেছি; এটা আমার এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব।
তিনি বলেন, আমি আইনের শিক্ষক। আমার অনেক ছাত্র লোয়ার জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারিতে আছেন। কীভাবে মিসক্যারেজ অব জাস্টিজ হয়েছে; বিচারের নামে কীভাবে হয়রানি করা এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাআল্লাহ আমি জানি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আমরা শুক্রবার অফিস করেছি। শনিবার অফিস করেছি। আইন মন্ত্রণালয়ের যারা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করবেন বলে আশা করছি।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর একটি নির্ধারিত সময় বেঁধে কর্মসূচি নেওয়া হয়। আপনার মন্ত্রণালয়ে এমন কর্মসূচি নেবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে গতকাল সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে কথা বলেছেন। আমরা একশ দিনের কর্মসূচি দেইনি; তবে আমরা ইমিডিয়েট কিছু সংস্কারের কাজ হাতে নিয়েছি। জুলাইতে যে গণহত্যা হয়েছে সে বিষয়ে শাস্তির ব্যবস্থাসহ কিছু পদক্ষেপ নিয়েছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




