নির্বাচন কমিশনারদের পদত্যাগের আল্টিমেটাম দিলো ছাত্র-জনতা


প্রকাশিত: ০৬:০৮ ৮ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর সরকারি সব দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ উপমন্ত্রীরা আত্মগোপনে চলে গেছেন। সেই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বদলি করা হচ্ছে। এবার প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে।
বৃহস্পতিবার ইসি ভবনে সরেজমিনে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। এজন্য ভবনের বাইরের দেয়ালের সামনে ছাত্র-জনতার ব্যানার সাটানো হয়। ব্যানারে লেখা হয় ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হত্যা এবং গণহত্যার দায়ে সব নির্বাচন কমিশনারকে পদত্যাগের করতে হবে’।
গত দুইদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অফিস না করলেও আজ তিনি অফিস করেছেন। তবে তিন নির্বাচন কমিশনার অফিস করেননি। সিইসি দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন এবং চলে যান বিকেল ৩টার দিকে। এ ছাড়া, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান পুরো সময় অফিস করেন। তবে নির্বাচন কমিশনার মো. আলমগীর, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান অফিস করেননি।
গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ছাড়ার পর মঙ্গলবার সিইসি, চার নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীরা হামলা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন। পরে দুপুর একটার আগেই সবাই চলে যান।
পরদিন বুধবার সিইসি এবং নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান অফিসে আসেননি। তবে ওইদিন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেন। এসেছিলেন ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।
সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মধ্যে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা গেছে ছাত্রদের।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




