দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হতে পারেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম


প্রকাশিত: ১১:৩৩ ২১ জুলাই ২০২৬
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সক্রিয় করার অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তাঁর নিয়োগের বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক সম্মতিপত্র (এগ্রিমো) চাওয়া হয়েছে। এখন নয়াদিল্লির অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা।
সূত্র অনুযায়ী, গত সপ্তাহে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়। আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন অন্তর্বর্তী সরকারের সময়ে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পান।
দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে এই কর্মকর্তার। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচে যোগ দেন।
কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত, বিশ্বব্যাংক ও আইএমএফে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত, ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে দায়িত্ব, ফিলিপাইনে রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং মিশন পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি নতুন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও এখন তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্রের দাবি, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে। এর অংশ হিসেবেই দিল্লিতে অভিজ্ঞ একজন কূটনীতিককে দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে আসাদ আলম সিয়াম দিল্লিতে গেলে নতুন পররাষ্ট্র সচিব কে হবেন, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীর নাম সম্ভাব্য পররাষ্ট্র সচিব হিসেবে আলোচনায় রয়েছে।
সালাহউদ্দীন নোমান চৌধুরী ১৯৯৮ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত, নয়াদিল্লিতে ডেপুটি হাইকমিশনার এবং জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




