ডুপ্লেক্স বাড়ি এখন ধ্বংসস্তূপ, ‘দেশ ছেড়েছেন’ শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ

প্রকাশিত: ০৭:৫৩ ৬ আগস্ট ২০২৪
শেখ হাসিনার দেশত্যাগের পর শামীম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সরেজমিন শহরের জামতলা এলাকার শামীম ওসমানের বাড়িতে দেখা যায়, আলিশান জাকজমকপূর্ণ বাড়িটি যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙচুর-অগ্নিসংযোগের পাশাপাশি বাথরুমের হাইকমোড থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়ির আসবাবপত্র বলতে কিছুই নেই। আশপাশ এলাকার মানুষজন এসে ভিড় করছেন ধ্বংসস্তূপ দেখার জন্য।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার (৫ আগস্ট) দিনের কোনো এক ফ্লাইটে শামীম ওসমানের পরিবারের কয়েকজন সদস্য ব্যাংককে পাড়ি জমান। সেখানে কিছুদিন অবস্থান করে তারা দুবাই চলে যেতে পারেন। এছাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম থাকায় সেখানেও যেতে পারেন।
কয়েকটি সূত্র জানায়, শামীম ওসমানের ধারণা ছিল, মঙ্গলবার দুপুরের দিকে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে। আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই। কিন্তু শেখ হাসিনাকে এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি বুঝতে পারেননি। সে কারণেই পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েননি। বেশ কিছুক্ষণ তিনি রাজধানীর কয়েকটি এলাকায় আত্মগোপন করে থাকেন। মগবাজার এলাকায় বিএনপির একজন নেতা, যিনি তার বন্ধু তার বাড়িতেও কিছুক্ষণ ছিলেন বলে জানা গেছে।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়ার খবরের পরপরই বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এসময় তার বাড়ি থেকে আসবাবসহ সবকিছু লুটপাট করা হয়েছে। বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে রূপায়ন টাউনের পঞ্চম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেড এন করপোরেশনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
শামীম ওসমানের বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা একরামুল হক বলেন, ‘শামীম ওসমানের এই বাড়িটি দেখে অনেক কিছুই শিক্ষা নেওয়ার আছে। কোনো কিছুই স্থায়ী নয়। একদিন আগেও যে বাড়িটি জাকজমকপূর্ণ ছিল, আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




