বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ


প্রকাশিত: ০২:২৫ ৮ জুন ২০২৬
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর অবশেষে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (৮ জুন) গভীর রাতে কয়েক দফায় সীমান্তের লাইট বন্ধ করে ওই ১০ জনকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। পরে আবার সীমান্তের আলো চালু করা হয় বলে জানা গেছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ রাতের বেলায় বিজিবিকে জানায় যে তারা পুশইন হওয়া ব্যক্তিদের ফেরত নিতে চায়। পরে বিজিবির সম্মতিতে তাদের ফিরিয়ে নেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের পুশইন বন্ধে বিএসএফকে কঠোরভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, রাতে সীমান্ত এলাকায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে সীমান্তের আলো বন্ধ করে ওই ১০ জনকে নিয়ে যাওয়া হয়, পরে আবার আলো জ্বালিয়ে কিছু সময় তাদের জিরো লাইনে রাখা হয়। পরে আবারও তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়।
এদিকে স্থানীয়দের দাবি, সীমান্তে কোনো ধরনের পুশইন তারা মেনে নেবেন না এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান তারা।
এর আগে শুক্রবার ভোরে মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ১০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা তখন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কয়েক দফা পতাকা বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




