৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রী এ্যানির ছেলে


প্রকাশিত: ০১:০৯ ২৭ মে ২০২৬
ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিতর্কের মুখে এবার মুখ খুলেছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি গরু কেনার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন এবং সমালোচকদের উদ্দেশে প্রশ্ন তোলেন।
পোস্টে সারিয়ান চৌধুরী দাবি করেন, তার বাবা ও পরিবারের সদস্যরা প্রতিবছর পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য একাধিক গরু কেনেন। তিনি লিখেছেন, “আমার বাবা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং তার ভাইয়েরা প্রতি বছর ৬, ৭ বা ৮টি গরু ক্রয় করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তারা ৬টি গরু কিনেছেন।”
সমালোচনার জবাবে তিনি আরও লেখেন, “আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টি গরু কোরবানি দিলে একই ধরনের সমালোচনার মুখে পড়বে? নাকি শুধুমাত্র মন্ত্রী হওয়ার কারণেই এমন আক্রমণের শিকার হতে হচ্ছে?”
কোরবানির মাংস বিতরণ প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন সারিয়ান। তিনি বলেন, এসব গরুর মাংস দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে এবং মানুষের হক মানুষের কাছেই পৌঁছে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি কোরবানির পশুর হাট থেকে পানিসম্পদমন্ত্রী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপরই বাবার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে পোস্ট দেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




