চলছে অনির্দিষ্টকালের কারফিউ, ৩ দিনের সাধারণ ছুটি

কারফিউতে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। সংগৃহীত ছবি

প্রকাশিত: ০৯:৫৫ ৫ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে সরকারের ঘোষণা করা তিন দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ জারি করেছে সরকার, যা রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে।
সোমবার (৫ আগস্ট) শুরু হওয়া এই বিশেষ ছুটি বুধবার (৭ আগস্ট) পর্যন্ত থাকবে। এই সময় সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য কারফিউও বহাল থাকবে।
গতকাল রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদাভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রোববার দুপুর থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক, টিকটকের মতো সেবা বন্ধ রয়েছে।
চলমান আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও ১৯ জুলাই রাত থেকে কারফিউ বহাল রয়েছে।
অন্যদিকে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকায় লংমার্চ করার কথা রয়েছে।
অসহযোগ আন্দোলন ঘিরে রোববারের সংঘর্ষে রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এখন পর্যন্ত ১৪ পুলিশসহ অন্তত ৯২ জন নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ২২ জন, ফেনীতে ৮, ঢাকায় ১০ ও লক্ষ্মীপুরে ১০, নরসিংদীতে ৬ জন করে, রংপুর-বগুড়ায় ৪ জন করে, পাবনা, কিশোরগঞ্জ, সিলেট, মুন্সীগঞ্জ, শেরপুরে ৩ জন করে, মাগুরা, জয়পুরহাট ও কুমিল্লায় দুজন করে এবং বরিশাল, ভোলায় একজন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এছাড়া বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় স্থাপনা, আওয়ামী কার্যালয়, যানবাহন ভাঙচুর করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




