অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০৪:১৫ ১৫ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বর্তমান বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, “আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে।”
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাব শিক্ষা ব্যবস্থাতেও পড়েছে। এ কারণে অনেক ক্ষেত্রে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছে, যা নিয়ে সমালোচনাও রয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। এতে প্রায় ৭০০-৮০০টি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়। তাদের মধ্যে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি।
এসময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান তিনি। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার বিষয়টিও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




