জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়


প্রকাশিত: ১২:৫৬ ২ এপ্রিল ২০২৬
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা কমিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ঢাকাসহ সারাদেশে সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতা করার বিষয়টি গুরুত্ব পায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এখন জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল আগেভাগে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
তবে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে কিছু জরুরি সেবা খাতকে। এর মধ্যে রয়েছে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান আগের মতোই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং বর্তমান সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব ফেলবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




