সিলেট বিভাগের প্রথম নারী এমপি তাহসিনা রুশদীর লুনা


প্রকাশিত: ০১:০৪ ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ৮৩ জন।
বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫ জন। এখানে মোট ৮৯ হাজার ৩৪১টি ভোট কাস্ট হয়। এ উপজেলায় তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাসির আলী (দেয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।
অন্যদিকে, ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩০৮ জন। এখানে মোট ৭২ হাজার ৪৯৬টি ভোট কাস্ট হয়, যা মোট ভোটারের ৪২.৪৬ শতাংশ। এ উপজেলায় ধানের শীষ প্রতীকে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। এছাড়া জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।
সব কেন্দ্রের ফলাফল শেষে তাহসিনা রুশদীর লুনাকে সিলেট বিভাগের প্রথম নারী এমপি হিসেবে ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




