নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী


প্রকাশিত: ০৪:০২ ৫ ফেব্রুয়ারী ২০২৬
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শনে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় জানানো হয়, নির্বাচনকালীন যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মহড়ার অংশ হিসেবে হেলিকপ্টারের মাধ্যমে ১০ সদস্যের একটি প্যারা কমান্ডো দল ক্রিকেট গার্ডেন মাঠে অবতরণ করে। নির্বাচনের দিন রংপুর বিভাগের প্রত্যন্ত এলাকার যেকোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে হেলি ড্রপের মাধ্যমে কীভাবে সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন—তা বাস্তবভাবে প্রদর্শন করা হয়।
এ সময় সেনাবাহিনীর এই মহড়া দেখতে রাস্তার পাশে দাঁড়িয়ে শতশত মানুষ তা পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




