আমেরিকার সাথে জামাতের গোপন বৈঠক অভিযোগ চরমোনাই পীরের


প্রকাশিত: ০৮:০৫ ১ ফেব্রুয়ারী ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন, আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তারা ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, যা কখনোই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। তিনি বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভর করে বাংলার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা অসম্ভব।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। তিনি প্রশ্ন তুলে বলেন, ৫৪ বছর ধরে প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনা করে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়ে থাকে, তবে সেই একই পথে আবার কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হবে?
চরমোনাই পীর বলেন, “একটি দল মাঠে নেমেছে—দেখতে মনে হয় ফেরেশতা, কিন্তু ভেতরে শয়তানের বাসা। তারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়নের কথা বলছে। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফও দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত নিজেরাই স্বীকার করেছে যে তারা ইসলামী শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, বরং প্রচলিত ব্যবস্থাতেই রাষ্ট্র চালাতে চায়। তিনি জামায়াতের এক প্রার্থীর বক্তব্যের উল্লেখ করে বলেন, “তাদের প্রার্থী পর্যন্ত বলেছেন—জামায়াত কোনো ইসলামী দল নয়। তাহলে তারা কোন আদর্শে দেশ চালাতে চায়?”
চরমোনাই পীর আরও বলেন, যে নীতি ও আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে ‘বেগম পাড়া’ তৈরি হয়েছে, মানুষ গুম ও খুনের শিকার হয়েছে, সেই একই নীতিতেই আবার দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এসব রাজনীতি থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিন। তাহলেই দেশকে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে।
লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




