হাসিনা পালানোর পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে: মির্জা ফখরুল


প্রকাশিত: ০৩:১৩ ২৯ জানুয়ারী ২০২৬
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনার শাসনামলে বিএনপি কাজ করতে পারেনি, তবে তার পালানোর পর থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আগে ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলা হচ্ছে—এটা প্রকৃত উন্নয়ন নয়। কর্মসংস্থান সৃষ্টি হলে মানুষের প্রকৃত উন্নয়ন হবে। কৃষির উন্নতি হলে দেশও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সঠিক সিদ্ধান্ত না নিলে জাতি আবারও ভুল করবে। তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, ১৮ বছর তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হয়নি, তবে যেদিন তিনি দেশে ফিরেছেন, সেদিন জনসমাগমে তা স্পষ্ট হয়েছে।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি কার্ডের মাধ্যমে সার-বীজ প্রাপ্তি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। একই সঙ্গে জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগীদের আগে ক্ষমা চাইতে হবে, এরপর ভোট চাইতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




