আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’: শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের


প্রকাশিত: ০১:৩৯ ১২ জানুয়ারী ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানকালে ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আহতদের অস্তিত্ব ও অবস্থান নিশ্চিত করা না যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মামলার আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ মোট ১১৩ জন। মামলাটির তদন্ত শেষে পিবিআই এসব আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঞা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে তিনি মামলায় ‘তথ্যগত ভুল’ থাকার কথা উল্লেখ করেন। আদালত আগামী ৩ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
মামলার পটভূমি অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিবরণে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট সীমান্ত স্কয়ার এলাকা থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের সামনে সাহেদ আলী আহত হন। সে সময় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীসহ মোট নয়জন আহত হন বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় সাহেদের কথিত ভাই শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে মামলা করেন।
প্রাথমিক তদন্তে থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে। তদন্তকালে পিবিআই কর্মকর্তা শাহজাহান ভূঞা আহত সাহেদ আলীসহ অন্য আহতদের খুঁজে পেতে ব্যর্থ হন। তিনি সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিঠি দিয়ে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে বাদীকে নোটিশ দিয়ে তার ভাইকে হাজির করতে অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, বাদীর দেওয়া ঠিকানায় নোটিশ পাঠালে বাড়িওয়ালা জানান, শরীফ নামের কাউকে তিনি চেনেন না। জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায়, বাদীর প্রকৃত নাম শরিফুল ইসলাম এবং তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সেখানে খোঁজ নিয়ে জানা যায়, ওই নামের কাউকে এলাকাবাসী চিনতে পারেননি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদীর মোবাইল ফোন নম্বর বেশিরভাগ সময় বন্ধ থাকে। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ চালু থাকলেও সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। একপর্যায়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে ধানমন্ডি লেকের পাশে তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা হলেও আহত ভুক্তভোগীকে হাজির করা কিংবা চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র সরবরাহ করা হয়নি। এমনকি এজাহারেও আহতদের চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সার্বিক তদন্তে অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ না পাওয়ায় পিবিআই শেখ হাসিনাসহ ১১৩ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। এখন আদালতের পরবর্তী শুনানিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




