সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড


প্রকাশিত: ০৯:২৩ ১৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৫৪ জন প্যারাট্রুপার একযোগে পতাকা হাতে স্কাইডাইভিং করেন, যা বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এই ঐতিহাসিক প্যারাস্যুটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
‘টিম বাংলাদেশ’-এর এই ব্যতিক্রমী স্কাইডাইভিং প্রদর্শনীতে অংশ নেন মোট ৫৪ জন প্যারাট্রুপার। তাঁদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অংশগ্রহণ করেন। তারা প্রায় ১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি-ফল জাম্পের মাধ্যমে জাতীয় পতাকা হাতে নিয়ে অবতরণ করেন।
এই প্রদর্শনীতে একটি মানবিক ও শ্রদ্ধার বার্তাও তুলে ধরা হয়। ৪৯ থেকে ৫৪ নম্বর ফ্রি-ফল জাম্পাররা সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে শ্রদ্ধা জানান। পুরো প্যারাস্যুটিং কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন এবং ড্রপ জোন কমান্ডারের দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।
এ ছাড়া বিজয় দিবসের এই অনুষ্ঠানে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোও আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবহ তৈরি করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




