এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো প্রস্তাব: সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার


প্রকাশিত: ০৪:৫৭ ৩০ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন ৩০ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পে কমিশনের সঙ্গে মতবিনিময়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট এই প্রস্তাব উত্থাপন করে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন, তাই সরকারি স্কেলের সঙ্গে তাদের বেতন সামঞ্জস্যপূর্ণ করা জরুরি।
প্রস্তাবে গ্রেডভিত্তিক বেতন কাঠামোর মধ্যে গ্রেড-১-এর জন্য ১ লাখ ৫৬ হাজার, গ্রেড-২-এর জন্য ১ লাখ ৪০ হাজার, গ্রেড-৩-এ ১ লাখ ২৫ হাজার এবং ধাপে ধাপে গ্রেড-১৪ পর্যন্ত ৩০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়। শুধু তাই নয়, তারা মোট ১০ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন নবম গ্রেডে নির্ধারণ, সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাতা ৪০ থেকে ৭০ শতাংশ হারে প্রদান, উৎসব ও বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ নির্ধারণ, বিএড বাধ্যতামূলক আইন বাতিল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি প্রথা বিলুপ্ত করা।
এছাড়া অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধ, শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধা, শ্রান্তি বিনোদন ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মতিউর রহমান, হাবিবুল্লাহ রাজু, শান্ত ইসলাম, অধ্যক্ষ আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, জহিরুল ইসলাম, তোফায়েল সরকার, রবিউল ইসলাম, রাসেল মণ্ডল ও মাহবুব আলম প্রমুখ।
তারা বলেন, শিক্ষকদের ন্যায্য বেতন নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থায় অনুপ্রেরণা ও মান দুটোই ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের প্রস্তাব বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




