বেলেস পার্কে দেয়াল নির্মাণের প্রতিবাদে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা


প্রকাশিত: ০১:২৩ ৫ অক্টোবর ২০২৫
বরিশাল নগরীর একমাত্র প্রাকৃতিক জলাশয় হিসেবে পরিচিত বেলেস পার্কসংলগ্ন লেকে দেয়াল তোলার উদ্যোগের প্রতিবাদে আয়োজিত হয়েছে “কালের সাক্ষী আমরাও” শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। এতে বিভিন্ন স্কুলের শিশুরা অংশ নিয়ে রঙ-তুলিতে প্রকাশ করেছে তাদের পরিবেশপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রতিবাদের ভাষা।
প্রশাসনের পক্ষ থেকে লেকের চারপাশে দেয়াল তোলার উদ্যোগকে নগরবাসী অনৈতিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, এই নির্মাণ কাজ বরিশালের অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান বেলেস পার্কের প্রাকৃতিক রূপ নষ্ট করবে এবং নগরীর পরিবেশগত ভারসাম্যকে বিপন্ন করবে।
স্থানীয় নাগরিক ও পরিবেশ আন্দোলনের কর্মীরা বলেন, লেকটি শুধুমাত্র একটি জলাশয় নয়, এটি বরিশালের মানুষের আবেগ, বিনোদন ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত একটি ঐতিহ্য। অথচ নাগরিকদের মতামত, আবেগ ও জনস্বার্থের প্রতি উপেক্ষা করেই এই দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাগরিকরা দাবি জানিয়েছেন—অবিলম্বে দেয়াল নির্মাণ বন্ধ করে প্রাকৃতিক জলাশয়টিকে আগের মতো উন্মুক্ত ও স্বচ্ছন্দ পরিবেশে ফিরিয়ে দেওয়া হোক, যাতে বরিশালের মানুষ ও প্রকৃতি আবারও মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে।
আয়োজকরা জানান, শিশুদের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে প্রকৃতির পক্ষে জনমত সৃষ্টি করাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন নাগরিকদের এই বার্তা গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
এমএনবিডি/আমিন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




