"মাদ্রাসাশিক্ষায় যুক্ত হবে কর্মদক্ষতা ও আধুনিক বিজ্ঞান"-শিক্ষা উপদেষ্টা


প্রকাশিত: ০৫:৪৮ ১ অক্টোবর ২০২৫
মাদ্রাসাশিক্ষাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার উপাদান সংযোজন জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (১ অক্টোবর) রাজধানীতে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক আবরার বলেন, ধর্মীয় শিক্ষা অবশ্যই মাদ্রাসাশিক্ষার কেন্দ্রবিন্দু থাকবে। তবে শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়াতে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার উপাদানগুলো যুক্ত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মাদ্রাসাশিক্ষার ঐতিহ্যে যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞানচর্চা ও ধর্মবিদ্যা একসঙ্গে ছিল। এখন সময় এসেছে সেই ধারাকে পুনরুজ্জীবিত করে আধুনিকতার সঙ্গে নতুন করে পথচলা শুরু করার।
তিনি জানান, মাদ্রাসাগুলোকে আধুনিকায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি শিক্ষকের সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশুদ্ধ পানি ও পরিবহন সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।
অধ্যাপক আবরার অ্যালামনাইদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তবে প্রতিষ্ঠানের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অগ্রগতিতে অবদান রাখতে হবে।
সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
১৭৮০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা-ই-আলিয়া বাংলাদেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। ২৪৬ বছরের ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠানটি আজও দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




