ঢাকায় ফ্রান্সের নতুন ভিসা কেন্দ্র চালু


প্রকাশিত: ০৫:৫০ ১৯ সেপ্টেম্বর ২০২৫
রাজধানী ঢাকায় গুলশান অ্যাভিনিউয়ের র্যাংগস জেড স্কয়ারে ফ্রান্স নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই গত মঙ্গলবার এই কেন্দ্রের উদ্বোধন করেন।
নতুন কেন্দ্র চালুর লক্ষ্য হলো বাংলাদেশি আবেদনকারীদের স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা প্রক্রিয়ার সুবিধা ও দক্ষতা বৃদ্ধি করা। বুধবার থেকে ভিসাপ্রার্থীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কেন্দ্রে তাদের আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, “এই উদ্যোগের মাধ্যমে দৈনিক আবেদন গ্রহণের সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থ প্রদানের বিকল্প আধুনিক হবে এবং আবেদনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।”
ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়ায় কাজ করছে এবং বর্তমানে ২৯টি দেশে ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও বায়োমেট্রিক প্রক্রিয়ার মতো প্রশাসনিক কাজ করবে।
শেনজেন ব্যবস্থার আওতায় ভিসা অনুমোদন, প্রত্যাখ্যান বা সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার ফরাসি দূতাবাসের।
নতুন কেন্দ্রটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন এবং আধুনিক সুবিধায় তাদের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




