আরাকান আর্মির কবল থেকে কৌশলে পালিয়ে দেশে ফিরল ১৮ জেলে


প্রকাশিত: ০২:৩৮ ১২ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূর সমুদ্রে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জেলে অবশেষে দেশে ফিরেছেন। জীবন বাজি রেখে কৌশলে একটি ট্রলারসহ পালিয়ে আসেন তাঁরা। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন জেলেরা। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে একটি ট্রলারে ভেসে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান তাঁরা। কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা জেলেদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের পাঁচটি ট্রলার ধাওয়া দিয়ে আটক করে। অস্ত্রের মুখে মিয়ানমারের দিকে নেওয়া হচ্ছিল এসব ট্রলার। আটক হওয়া জেলেদের মধ্যে ১৮ জন ছিলেন একই ট্রলারে। একপর্যায়ে আরাকান আর্মির স্পিডবোট সামনের দিকে চলে গেলে অন্ধকারের সুযোগে জেলেরা ট্রলারের দিক ঘুরিয়ে দ্রুত পালিয়ে আসেন।
জেলে দিল মোহাম্মদ বলেন, ‘আমাদের ট্রলারে আরাকান আর্মির দুজন সদস্য ছিল। আমরা ট্রলারের দিক ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাঁরা সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যান।’
যে ট্রলারে করে জেলেরা দেশে ফিরেছেন সেটির মালিক শাহপরীর দ্বীপের মোহাম্মদ হাসান। তিনি স্থানীয় ট্রলার মালিক সমিতির সভাপতি। মোহাম্মদ হাসান বলেন, ‘আমার ট্রলারটিতে ১০ জন জেলে ছিল। পরে আরাকান আর্মি আরও আটজনকে সেখানে তোলে। ভাগ্যক্রমে অন্ধকারের সুযোগে তাঁরা পালাতে সক্ষম হন।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, কোস্টগার্ডের হেফাজত থেকে ১৮ জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে যাচাই–বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি আর মাছ ধরতে না যাওয়ার শর্তে মুচলেকাও নেওয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




