ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃ-ত্যু


প্রকাশিত: ০৩:২৯ ৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা দেড়টার দিকে ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করছিলেন তরিকুল। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্য সাংবাদিক ও সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের বলেন,
“তরিকুলের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
হঠাৎ মৃত্যুর ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, তরিকুল ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও পেশার প্রতি নিবেদিতপ্রাণ। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের সময় এভাবে সহকর্মীকে হারানো তাঁদের জন্য অপূরণীয় ক্ষতি।
ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল থেকেই সাংবাদিকদের ভিড় ছিল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকরা ভোটের কার্যক্রম, ভোটার উপস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরছিলেন। এরই মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁরা দ্রুত ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ উদঘাটন এবং সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তরিকুল ইসলামের মৃত্যুতে সংবাদমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর সহকর্মীরা বলছেন, এই মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা




