গাজীপুরে এয়ারগানসহ দেশি অস্ত্র উদ্ধার, আটক তিন


প্রকাশিত: ০৩:২৯ ৩ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মামুন আল মুজাহিদ ওরফে সুমন শেখের (৩৫) দেওয়া তথ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে উপজেলার বরমী এলাকার বিভিন্ন স্থান থেকে এয়ারগানসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। সেই সঙ্গে মামুনের তিন সহযোগীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর থানার পুলিশ অন্তত পাঁচটি স্থানে এ অভিযান চালায়। মামুন আল মুজাহিদ শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকার বাসিন্দা মুসলেম উদ্দিন মাস্টারের ছেলে। তবে আটক তিন সহযোগীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট শ্রীপুরের ত্রিমোহিনী এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। কিন্তু রাত আটটার দিকে থানায় নেওয়ার সময় টেংরা মোড়ে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়। এর পর ৩১ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আবারও মামুনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের পর মামুনের দেওয়া তথ্যে মঙ্গলবার রাতে বরমী ইউনিয়নের বরকুল, পাঠানটেক, বরনল, কুষাদিয়া ও নান্দিয়াসাঙ্গুন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। বরকুল এলাকার একটি মাছের ঘেরের পাশে ছোট্ট একটি ঘর থেকে এয়ারগান, দা, লাঠিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ স্থানটিকে মামুন ও তার সহযোগীরা মানুষকে আটকে রেখে নির্যাতনের জন্য ব্যবহার করত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, অভিযানে আটক তিন সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




