জোবরা হিংসার রেশ: চবি ছাত্রদল প্রশাসনের পদত্যাগ চায়


প্রকাশিত: ০৫:৪৮ ২ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার দুপুর ১২টায় বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘শিক্ষার নামে বৈষম্য চলবে না’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না’।
ছাত্রদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জোবরা এলাকা থেকে শুরু করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীরা বারবার হামলার শিকার হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
ছাত্রদল চবি সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “এই প্রশাসন ব্যর্থ। শিক্ষার্থীরা রাস্তায় রক্ত দিচ্ছে, অথচ প্রশাসন ভবনে বসে নিয়োগ বাণিজ্যে ব্যস্ত। যদি সেদিন রাতের সংঘর্ষের ঘটনায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিত, আমাদের ভাইদের হাসপাতালে শুতে হতো না। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, দৃশ্যমান কোনো পদক্ষেপও নেই।”
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় যোগ করেন, “স্থানীয়দের দায় থাকলেও সবচেয়ে বড় দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ভর্তি হওয়ার পর থেকেই আমরা দেখছি জোবরা এলাকার বাসিন্দারা শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। জুলাই আন্দোলনের পরও প্রশাসন আমাদের দাবির দিকে খেয়াল রাখেনি। এর ফলে আজকের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।”
ছাত্রদল প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে এবং সরকারের কাছে আহ্বান জানিয়েছে, অন্তর্বর্তীকালীনভাবে এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক, যিনি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দাবির প্রতি আন্তরিক হবেন।
এর আগে, সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




