আগেই নীরবে রাষ্ট্রপতির ছবি সরিয়েছে কূটনৈতিক মিশনগুলো


প্রকাশিত: ০৯:৩৭ ১৮ আগস্ট ২০২৫
বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি নামানোর মৌখিক নির্দেশনা দেওয়া হয় শুক্রবার। তবে এর আগেই অনেক মিশন ধীরে ধীরে নীরবে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেয়। গেল ৫ আগস্টের পর থেকেই বেশিরভাগ মিশন ‘জিরো পোর্ট্রেট নীতি’ অনুসরণ করছে, যেখানে রাষ্ট্রপতি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ছবিই রাখা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে একাধিক কূটনীতিক জানিয়েছেন, আগস্টের পরিবর্তনের পর শেখ হাসিনার ছবি সরানোর পাশাপাশি অনেক মিশন ঝামেলা এড়াতে রাষ্ট্রপতির ছবিও সরিয়ে ফেলে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রাষ্ট্রপতির ছবি সরানো হলে বিষয়টি আরও স্পষ্ট হয়। কিছু মিশনে এখনও রাষ্ট্রপতির ছবি থাকায় তা সরিয়ে ফেলার জন্য সিনিয়র কূটনীতিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিবিসি বাংলার খবরে বলা হয়, নির্দেশনার পর লন্ডন হাইকমিশনের হাইকমিশনারের কক্ষে থাকা রাষ্ট্রপতির ছবি শুক্রবার রাতেই সরিয়ে ফেলা হয়। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচটি দূতাবাস থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর তথ্য পাওয়া গেছে।
কলম্বো দূতাবাসের এক কর্মকর্তা জানান, ৫ আগস্টের পরই তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছিলেন। তাই নতুন করে ছবি নামানোর প্রয়োজন হয়নি।
তেহরানের বাংলাদেশ দূতাবাসে আগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ছবি বাঁধাই করে টানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার সেখান থেকেও দুটি ছবি সরিয়ে ফেলা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




