নিউ মার্কেটে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা সেনাবাহিনীর


প্রকাশিত: ০১:৪২ ১০ আগস্ট ২০২৫
রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদাম থেকে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে সামুরাই ছুরি ও চাপাতি, যা দীর্ঘদিন ধরে সরবরাহ করা হচ্ছিল কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে।
শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন ধরে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়েছে।
তিনি বলেন,“গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে যে ধরনের সামুরাই ছুরি উদ্ধার হচ্ছিল, তার উৎস খুঁজতে আমরা অভিযান চালাই। এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই। গত কয়েক মাসে এগুলো ব্যবহার করে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।”
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—কিছু ব্যবসায়ী এসব অস্ত্র ভাড়া বা বিক্রি করত অপরাধীদের কাছে। তাদের সঙ্গে অপরাধচক্রের যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনী ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সামুরাই ছুরি বা অন্যান্য ধারালো অস্ত্র বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, কোথাও অবৈধ অস্ত্রের ব্যবসা দেখতে পেলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন,“কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেকোনোভাবে বন্ধ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




