মেডিকেলগুলোতে সুদক্ষ চিকিৎসক তৈরি হবে উন্নত শিক্ষা দিলে: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১১:৫৩ ১৫ জুলাই ২০২৪
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘আমাদের মেডিকেল কলেজগুলোর মান বাড়লে ও উন্নত শিক্ষা দিলে আমরা আরও সুদক্ষ চিকিৎসক পাব।’ তিনি বলেন, ‘আমাদের মেডিকেল কলেজগুলো চিকিৎসক তৈরি করে। তাই মেডিকেল কলেজগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’
গতকাল রোববার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল পেশাজীবী ও রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্যসুরক্ষা আইনের খসড়া তৈরি শেষ পর্যায়ে আছে। ইতিমধ্যে আমরা অনেকবার এটা নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছি। এই আইন রোগী ও ডাক্তার—উভয়কেই সুরক্ষা দেবে।’
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম চিকিৎসকদের বিদ্যমান সব সাবজেক্টে পোস্টগ্র্যাজুয়েট সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব চিকিৎসকদের জন্য সুপার নিউমারারি পদ সৃষ্টির উদ্যোগের কথা বলেন।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ এ এফ এম নূরুউল্লাহর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য বিভাগের ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




