৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত: ০১:৫২ ৩ আগস্ট ২০২৫
গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও ভুয়া বিল তৈরি করে নিজেরাই মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এরপর সেই কাজের নামে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে বিপুল অর্থ তুলে নিয়ে আত্মসাৎ করেন।
মোট আত্মসাৎ করা অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা। মামলায় উল্লেখ করা হয়, এই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচারও করা হয়েছে।
দুদক বলছে, তদন্তে উঠে এসেছে যে প্রকৃত কোনো কাজ না করেই বিল দাখিল ও পেমেন্ট নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে দুর্নীতির শামিল। মামলায় মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনায় আছে।
এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন ও সুশীল সমাজ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর আগে বিভিন্ন বিতর্কে জড়িয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হয়েছিলেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার তদন্ত কার্যক্রম দ্রুতই শুরু হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




