মডেল মেঘনা আলমের ল্যাপটপ-মোবাইল তদন্তের নির্দেশ


প্রকাশিত: ০৪:২৯ ২৯ জুলাই ২০২৫
আলোচিত মডেল মেঘনা আলমের মোবাইল ফোন, ল্যাপটপ ও পাসপোর্টে রাষ্ট্রবিরোধী কোনো তথ্য বা উপাদান আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।
আদালত তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন, এসব জব্দকৃত ডিভাইসের প্রকৃত মালিকানা যাচাই করে এবং রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না, তা তদন্ত করে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
সেদিন আদালতে উপস্থিত ছিলেন মেঘনা আলম। মাথায় ওড়না, হাতে জায়নামাজ—এক ভিন্ন চেহারায় কাঠগড়ায় দাঁড়ালেন তিনি। তার দুই আইনজীবী, অ্যাডভোকেট মহসিন রেজা ও অ্যাডভোকেট মহিমা বাঁধন, আদালতের কাছে আবেদন করেন—মেঘনার জব্দ করা ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্ট যেন তাকে ফেরত দেওয়া হয়।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এই আবেদনের বিরোধিতা করে বলেন, “এই মামলা অত্যন্ত চাঞ্চল্যকর। মামলাটি এখনো তদন্তাধীন। মেঘনা এই ডিভাইসগুলো ব্যবহার করে যাদের ব্ল্যাকমেইল করতেন, তা বের করা জরুরি। তদন্তের স্বার্থেই এসব ডিভাইস এখন ফেরত দেওয়া ঠিক হবে না।”
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তবে আদালতের নির্দেশে সেই আটকাদেশ বাতিল হয়। পরে ১৭ এপ্রিল ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৮ এপ্রিল আদালত তার জামিন মঞ্জুর করেন এবং ২৯ এপ্রিল তিনি মুক্তি পান।
মামলাটি এখনো তদন্তাধীন। মেঘনার ডিভাইসগুলোতে রাষ্ট্রবিরোধী কিছু পাওয়া যায় কি না—তা নিয়ে জোর তদন্ত চলছে। আদালতের নির্দেশে এই অনুসন্ধান আরও গভীরভাবে চালানোর প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




