গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৪:১৬ ২২ জুলাই ২০২৫
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয় এলাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।
বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এই ধরনের স্লোগানে তারা সচিবালয়ের সামনের এলাকা মুখরিত করে তোলেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদ বলেন, “মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে এত বড় দুর্ঘটনা ঘটল, অথচ সেই রাতে প্রায় তিনটার দিকে গিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলো। সকালে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি, পথে শুনছি পরীক্ষা বাতিল। এমন দায়িত্বহীন শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আমরা আর চাই না।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধু মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কারণেই নয়, বরং এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও তারা বিক্ষোভ করছেন। সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থানে ছিল। গেট বন্ধ থাকায় সচিবালয়ের ভেতরে আটকে পড়ে অনেক সরকারি যানবাহন।
উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তবে গভীর রাতে এ ঘোষণা দেওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




