উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, দগ্ধ ৫০-এর বেশি — আতঙ্ক ছড়াল মাইলস্টোন স্কুলে


প্রকাশিত: ০৫:৩৮ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আহত ও দগ্ধ হয়েছেন ৫০ জনেরও বেশি, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সাথে সাথেই ওই ভবনে আগুন ধরে যায়। ভবনটিতে তখন অনেক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার ফলে আগুন ও ধ্বংসস্তূপের নিচে পড়ে বহু শিক্ষার্থী দগ্ধ ও আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
দগ্ধদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বেশিরভাগ দগ্ধকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকরা জানাচ্ছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, তারা বিকট শব্দ শুনে ছুটে আসেন। ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়, লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




